আশুলিয়া
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন আটক, আলাদা অভিযানে গ্রেপ্তার ৭
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও হেরোইন জব্দের তথ্য জানিয়েছে পুলিশ।
আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে পোশাক শ্রমিককে হত্যা, এলাকায় চাঞ্চল্য
আশুলিয়া এলাকায় এক পোশাক শ্রমিককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে শিমুলিয়ার কোনাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।
আশুলিয়ায় লোডশেডিংয়ে বিপর্যস্ত শিল্পাঞ্চল, ডিইপিজেডে উৎপাদন স্বাভাবিক
আশুলিয়া শিল্পাঞ্চলের বাইরের এলাকাগুলোতে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন ব্যাহত হলেও ডিইপিজেড (ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন) এলাকার কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে।
আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আশুলিয়ার কৃষকরা, খাল পুনঃখননের দাবি
ক্ষেতজুড়ে এখন আধাপাকা ধানে ভরে উঠেছে বিস্তীর্ণ এলাকা। ধান পাকতে আরও ৫–৭ দিন সময় লাগবে। কিছু কিছু জমির ধান ইতোমধ্যেই পেকে গেছে, ফলে সীমিত পরিসরে ধান কাটাও শুরু হয়েছে।
আশুলিয়ায় ১৩শ' পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আশুলিয়া থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আশুলিয়ায় ৬২ বছরের নারীসহ ৪৮ বোতল ফেনসিডিল জব্দ, র্যাবের অভিযান
আশুলিয়ায় ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে র্যাব-৪ এর সিপিসি-২ এর সদস্যরা। এ সময় ওই নারীর দেহ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।